Bengal Lens
বাংলাদেশ লেন্স

ওমরায় থাকা আসিফ মাহমুদকে নিয়ে আঁকা শিশিরের কার্টুন ঘিরে বিতর্ক

প্রতিবেদক: ইসরাফিল ফরাজী

কার্টুনিস্ট শিশিরের সেই ব্যঙ্গ করা পোস্টে এসএম জাহিদ নামে আরেকজন মন্তব্য করে লেখেন, ছবির ব্যক্তিকে কিসের ওপর বসানো হয়েছে? কাবার ওপর? এখানে তো কাবাকে অবমাননা করা হচ্ছে। এটাকে দ্রুত আইনের আওতায় আনতে হবে।

সহধর্মিণীসহ পবিত্র ওমরাহ পালন করতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বর্তমানে মক্কায় অবস্থান করছেন। তাঁর এই ওমরাহ পালনকে ব্যঙ্গ করে কার্টুন পোস্ট করেছেন অ্যাক্টিভিস্ট ইফতেখার শিশির। আসিফ মাহমুদের ওমরাহ পালনকে ব্যঙ্গ করতে গিয়ে কার্টুনিস্ট শিশির পবিত্র কাবা শরিফকে নিয়েও ব্যঙ্গ করেছেন বলে অভিযোগ করেছেন এনসিপির কেন্দ্রীয় নেতা ও সাধারণ নেটিজেনরা।

এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাঁর ফেসবুকে লেখেন, মতপ্রকাশের স্বাধীনতার প্রতি আমাদের অবশ্যই শ্রদ্ধা রয়েছে। তবে মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনো ধর্ম, ধর্মীয় বিশ্বাস বা পবিত্র স্থাপনাকে অবমাননা করার অধিকার কারও নেই।
সমালোচনা, ব্যঙ্গ কিংবা রাজনৈতিক মতভেদ থাকতেই পারে; কিন্তু পবিত্র কাবা শরিফকে ব্যঙ্গ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে দায়িত্বশীল মতপ্রকাশ, ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানাচ্ছি।

কার্টুনিস্ট শিশিরের সেই ব্যঙ্গ করা পোস্টে এসএম জাহিদ নামে আরেকজন মন্তব্য করে লেখেন, ছবির ব্যক্তিকে কিসের ওপর বসানো হয়েছে? কাবার ওপর? এখানে তো কাবাকে অবমাননা করা হচ্ছে। এটাকে দ্রুত আইনের আওতায় আনতে হবে।

মো. আজগর আলি মুন্সি নামে একজন মন্তব্য করে লেখেছেন, কাবা শরিফের ওপর মানুষের অশ্লীল ছবি বসিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করে শিশির যে ভয়াবহ ধর্মাবমাননা করেছে, সরকার যদি তার বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ না নেয়, তাহলে এ দেশের মুসলমানরাই আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। যে যে দলই করুক, মহান আল্লাহ, ইসলাম, কোরআন, হযরত মোহাম্মাদ (সা.) আমাদের রেড লাইন।

5

হাসান জাওয়াদ নামে একজন লেখেছেন, ভাই, আসিফ মাহমুদের সমালোচনা করেন, প্রবলেম নাই। বাট কাবাকে বিদ্রূপ কেন? কালকেই আপনার বিরুদ্ধে শাহবাগ থানায় ধর্ম অবমাননার মামলা দায়ের করবো।

6

সাইফ মাহমুদ নামে একজন লেখেছেন, কাবা শরিফের ওপর একটা মানুষ বসে আছে হাফপ্যান্ট পরে, বিষয়টা প্রচণ্ড দৃষ্টিকটু এবং ধর্ম অবমাননার শামিল বলে আমার মনে হয়।

4

রানা ইসলাম নামে একজন লেখেন, আসিফরে নিয়ে কার্টুন আঁকবি সমস্যা নাই, ইসলাম ধর্মের পবিত্র জায়গাকে অবমাননা ভাবে আঁকলে সমস্যা। এই শিশির কুত্তার বাচ্চার ওপর মম করলে আবার ভেবে করবে।

11

ইফতেখার আনোয়ার নামে একজন লেখেন, সবকিছু বুঝলাম। কিন্তু কাবা শরিফের ওপর বসিয়ে দিলেন ক্যান? এটা তো ভালো করেননি। আরও অনেকভাবে ব্যঙ্গ করা যেত। কিন্তু কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে আপনি কী বলতে চান? আর যারা আপনাকে বাহবা দিচ্ছে, তাদের বলতে চাই, মুসলমানের ঘরে জন্ম নেওয়াটাই আপনাদের পাপ। ইহুদিদের ঘরে জন্ম নেওয়ার দরকার ছিল আপনাদের।

3

এরকম আরও বেশ কয়েকটি মন্তব্য পাওয়া যায় সেই পোস্টে, যারা মনে করছেন কাবাকে অবমাননা করা হয়েছে। কার্টুনিস্ট শিশিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তবে তিনি হামিদুর নবী সানভির নামে একজনের কমেন্টের জবাব দিয়ে লেখেন, “swimming pool er sit e. apnar 'cognitive bias' er treatment koran. olympic dekhen.”

অর্থাৎ তিনি জবাবে বলেন, এটা সুইমিং পুলের সিট, আপনার পক্ষপাতদুষ্ট চিন্তা, তাই ট্রিটমেন্ট করান, অলিম্পিক দেখেন।

এ বিষয়ে ওমরায় থাকা আসিফ মাহমুদের মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে তাকেও পাওয়া যায়নি। তবে তাঁর সফরে সঙ্গে থাকা এনসিপির মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত বেঙ্গল লেন্সকে বলেন, কার্টুন যে কেউ যে কাউকে নিয়ে করতে পারে। কিন্তু পবিত্র কাবা ঘরের ওপর একজনকে বসিয়ে কার্টুন করা চরম অজ্ঞতা ও মূর্খতার নিদর্শন। শিল্পীরা সংবেদনশীল হয়, অহেতুক কোনো ধর্মীয় পবিত্র স্থান নিয়ে এমন কার্টুন করা কাণ্ডজ্ঞানহীনতার পরিচায়ক।