Bengal Lens
ফ্যাক্ট চেক

স্যাটায়ার পেইজের পোস্টকে সিইসির বক্তব্য হিসেবে প্রচার করল জামায়াতপন্থী পেইজ

প্রতিবেদক: মুহাম্মাদ আজহার

"নির্বাচনী খরচ বাঁচাতে ঠাকুরগাঁও-০১ আসনে কোনো উপ-নির্বাচন হবে না" প্রধান নির্বাচন কমিশনারের নামে এমন বক্তব্য ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

"নির্বাচনী খরচ বাঁচাতে ঠাকুরগাঁও-০১ আসনে কোনো উপ-নির্বাচন হবে না" প্রধান নির্বাচন কমিশনারের নামে এমন বক্তব্য ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

'মহিলা জামাত প্রচার বিভাগ' নামক একটি ফেসবুক আইডি থেকে এরকম দাবি সম্বলিত একটি ফটোকার্ড পোস্ট করা হয়েছে। যেখানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এমএম নাছির উদ্দিনের বরাতে উল্লেখ করা হয়, 'নির্বাচনী খরচ বাঁচাতে ঠাকুরগাও-০১ আসনে কোনো উপ-নির্বাচন হবে না। ১২ ফেব্রুয়ারির ভোটে ২য় অবস্থানে থাকা জামায়াতের প্রার্থীই উক্ত আসনের এমপি বলে গণ্য হবেন।'

বেঙ্গল লেন্স যাচাই করে দেখেছে, প্রধান নির্বাচন কমিশনার এধরনের কোন মন্তব্য করেননি। কোনো গণমাধ্যম বা প্রজ্ঞাপনে সিইসির এমন কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মূলত গতকাল ২১ আগস্ট 'Gujob TV-গুজব টিভি' নামক একটি স্যাটায়ার পেজ থেকে প্রথমে ফটোকার্ডটি পোস্ট করা হয়।

গুজব টিভির ফটোকার্ডটিই পোস্ট করা হয় 'মহিলা জামাত প্রচার বিভাগ' নামের আইডি থেকে। তবে আইডিটি থেকে জামায়াতের পক্ষে বিভিন্ন প্রচারণা চালানো হলেও মহিলা জামায়াত প্রচার বিভাগ দ্বারা আইডিটি পরিচালিত নয় বলে নিশ্চিত হয়েছে বেঙ্গল লেন্স। আইডিটির বায়োতে লেখা রয়েছে, "হিল ফুজুল ইকরা মহিলা মাদ্রাসা, পরিচালক প্রধান অধ্যাপিকা মাসুমা- নাহার বেগম।"

ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত এমপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে, তবে সংবিধানের নিয়ম অনুযায়ী সেখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

২২ আগস্ট সংসদ সচিবালয়ের এক প্রজ্ঞাপনে বিধি অনুযায়ী শূন্য হওয়া আসনটিতে উপ-নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।