গত ১ আগস্ট প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান জিটিভির একটি টকশোতে দাবি করেছেন, "নাসিরুদ্দিন পাটোয়ারি কিংবা সারজিস আলম, তাদের ওপর কোনো হামলা হয়নি। তাদের কিছু কর্মীদের ওপরে বা তাদের যে গাড়ি, সম্ভবত গাড়ি দেখলাম, সেখানে বিক্ষুব্ধ জনতা তারা প্রতিরোধ করেছে। কিন্তু এটা স্পষ্ট কথা যে আসলে তারা দুজন আক্রান্ত হয়নি।"
তবে বেঙ্গল লেন্স যাচাই করে দেখেছে, রাশেদ খানের দাবিটি সঠিক নয়।
প্রকৃত পক্ষে গত ২৮ জুলাই হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভা শেষে তাদের গাড়িবহরে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক সারজিস আলম আহত হয়েছেন। একইসঙ্গে এনসিপির অন্তত ১০ নেতাকর্মী আহত হন।

হবিগঞ্জ শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে অনুষ্ঠিত ‘জুলাই জাগরণ’ পথসভা শেষে নেতাকর্মীরা সার্কিট হাউসের দিকে যাওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে। এ সময় এনসিপির বহরের একটি গাড়ি ভাঙচুর করা হয়। কর্মসূচিটি গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার মাধ্যমে দেশ পুনর্গঠনের দাবিতে আয়োজন করা হয়েছিল।
এমএ