Bengal Lens
ফ্যাক্ট চেক

৯ বছরের আগের ভিডিও ছড়িয়ে 'হাসিনা মারা যায়নি' দাবি আওয়ামীপন্থীদের

গণ-অভ্যুত্থানের ২ বছর পর গত ৫ আগস্ট দিল্লি থেকে সংবাদ সম্মেলনে যুক্ত হন শেখ হাসিনা। যদিও তিনি লাইভে না এসে অডিও কনফান্সে যুক্ত হয়ে বক্তব্য দেন। এ ঘটনাকে কেন্দ্র বিভিন্ন মহলে শোনা যাচ্ছিল নানান কথা। অনেকে দাবি করছিলেন শেখ হাসিনা বেঁচে নেই। এমন কিছু পোসের লিংক যুক্ত করা হলো এখানে। এক, দুই, তিন, চার

এদিকে শেখ হাসিনা বেঁচে থাকার প্রমাণ দিতে একটি ভিডিও ছড়িয়ে গতকাল থেকে আওয়ামীপন্থি বিভিন্ন পেজ থেকে দাবি করা হচ্ছে শেখ হাসিনা বেঁচে আছে। আর ভিডিওটি গত ৫ আগস্ট লাইভ প্রোগ্রামে যুক্ত হওয়ার আগমুহূর্তের। এমন কয়েকটি পোস্টের লিংক যুক্ত করা হলো এখানে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়

তবে বেঙ্গল লেন্স যাচাই করে দেখেছে, ভিডিওটি ৯ বছর ৪ মাস আগের। প্রকৃতপক্ষে ২০১৭ সালের ৯ এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি ভবনে ভারতের তৎকালিন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সাথে শেখ হাসিনার সাক্ষাৎকালের। ভিডিওটি ২০১৭ সালের ১৩ এপ্রিল ভারতের রাষ্ট্রপতির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে (Presedent of India) প্রকাশ করা হয়েছিল। মূল ভিডিওটি দেখুন এখানে

সাক্ষাৎকারের ছবি

বেঙ্গল লেন্স তৎকালিন সময়ের অন্যান্য সংবাদ ভিডিও পর্যালোচনা করে দেখেছে সম্প্রতি ছড়ানো ভিডিওটি ২০১৭ সালে বাংলাদেশে ভারতের রাষ্ট্রপতির সফরের।