Bengal Lens
ফ্যাক্ট চেক

হাসিনার ফাঁসির রায় নির্বাচনের পরে হয়েছে, প্রতিমন্ত্রী মীর হেলালের দাবিটি ভুল

চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য ও ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন দাবি করেছেন, শেখ হাসিনার রায় গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগপর্যন্ত হয়নি। বেঙ্গল লেন্স যাচাই করে দেখেছে, তার এই দাবিটি সঠিক নয়।

প্রকৃতপক্ষে জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত হাসিনাকে দেওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এর পূর্ণাঙ্গ রায় চলতি বছরের ১৩ জানুয়ারি ঘোষণা করা হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের ওয়েবসাইটে সেদিন এই রায়ের পূর্ণাঙ্গ প্রকাশ করা হয়।

এর আগে ২০২৫ সালের ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেছিলেন। রায় ঘোষণার পর ৫৭ দিনের মাথায় ৪৫৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ের কপি প্রকাশ করা হয়।

উল্লেখ্য, গত ৫ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জুলাই দিবসে উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, '১২ ফেব্রুয়ারি, ২০২৬ এর আগপর্যন্ত এই স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসরদের কোনো রায় বাংলাদেশে হয়নি। কিন্তু জনগণের প্রত্যক্ষ ভোটে সরকার নির্বাচিত হওয়ার পরে এই খুনি হাসিনার প্রথম ফাঁসির আদেশ এই বাংলাদেশের আদালত দিয়েছে।' যা পুরোপুরি ভুল দাবি।

এমএ