Bengal Lens
ফ্যাক্ট চেক

ভারতের ককরোচ আন্দোলনের ভিডিও ছড়িয়ে ‘ধানমন্ডি উত্তাল’ দাবি আওয়ামীপন্থীদের

`উত্তাল ডাকাত ধানমন্ডি জয় বাংলা স্লোগানে' ক্যাপশনে ১৪ আগস্ট সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে একটি গণজমায়েতের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয় ‘বাংলাদেশ ছাত্রলীগ’ নামক আইডি থেকে। তবে বেঙ্গল যাচাই করে দেখেছে, প্রচারিত ভিডিওটি ভারতের পুরোনো ভিডিও।

`উত্তাল ডাকাত ধানমন্ডি জয় বাংলা স্লোগানে' ক্যাপশনে ১৪ আগস্ট সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে একটি গণজমায়েতের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয় ‘বাংলাদেশ ছাত্রলীগ’ নামক আইডি থেকে। তবে বেঙ্গল যাচাই করে দেখেছে, প্রচারিত ভিডিওটি ভারতের এবং পুরোনো।

মূলত ভিডিওটি গত ২৫ জুলাইয়ের। প্রশ্নপত্র ফাঁসের দায়ে সেদিন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় নেতৃত্বদানকারী ছাত্র সংগঠন ‘ককোরোচ জনতা পার্টি’ (সিজেপি)।

NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে দেশজুড়ে তীব্র ছাত্র আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়ার পর বিজয় উদযাপন করছিলেন তারা। সেই উদযাপনের অনেক একটি ভিডিও প্রকাশ করে Prime Post নামক (জম্মু কাশ্মীর, ইন্ডিয়া) ঠিকানায় পরিচালিত একটি নিউজ পেজ থেকে। যদিও পেজে দেওয়া নিউজ সাইটের লিংকটি সচল পাওয়া যায়নি।

Capture

বেঙ্গল লেন্সের যাচাইয়ে দেখা গেছে, সেই ভিডিওটি একটি অংশ কেটে গত ৫ আগস্ট MD Sharif নামক একটি আওয়ামীপন্থী টিকটক আইডি থেকে “#শেখহাসিনাআসবেবাংলাদেশেহাসবে #শেখহাসিনাসরকারবারবাদরকার #বাংলাদেশছাত্রলীগ #জয়_বাংলা_জয়_বঙ্গবন্ধু #বাংলাদেশআওয়ামীলীগ” এই হ্যাশট্যাগসমূহ ব্যবহার করে পোষ্ট করা হয়

Capture12

একই ভিডিও ১১ আগস্ট ইউটিউবে, ১৪ আগস্ট ফেসবুকে পোস্ট করতে দেখা গেছে আওয়ামী সমর্থকদের।