Bengal Lens
মিডিয়া লেন্স

জামায়াত এমপির ভাইরাল ভিডিও নিয়ে প্রথম আলোর ২৫ কনটেন্ট, বিএনপি প্রতিমন্ত্রীর ভিডিও নিয়ে শূন্য

গত ২১ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হয়। এরপর বিষয়টি নিয়ে ধারাবাহিকভাবে সংবাদ ও বিভিন্ন কন্টেন্ট প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো।

বেঙ্গল লেন্সের পর্যবেক্ষণে দেখা গেছে, ৩০ জুলাই পর্যন্ত পত্রিকাটির ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ও এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে এ সংক্রান্ত ২৫টি কন্টেন্ট প্রচার করা হয়েছে।

অন্যদিকে, গত ২৮ জুলাই বিএনপির সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসাইন আজাদের একটি অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফ্যাক্টচেক রিপোর্ট বলছে, ভিডিওটি আসল। কিন্তু এ বিষয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে প্রথম আলোর ভিন্ন চিত্র লক্ষ্য করা যায়।

বেঙ্গল লেন্স যাচাই করে দেখেছে, প্রতিমন্ত্রীর ভিডিও ভাইরাল ইস্যুতে প্রথম আলো এখন পর্যন্ত (৩০ জুলাই) কোনো প্ল্যাটফর্মে একটিও সংবাদ বা কন্টেন্ট প্রকাশ করেনি।

জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ইস্যুতে যেসব প্রতিবেদন করেছিল প্রথম আলো, এর মধ্যে ২১ জুলাই করা প্রথম সংবাদটি ছিল ‘জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন’ শিরোনামে।

যদিও একইরকম ঘটনা বিএনপি প্রতিমন্ত্রীর ক্ষেত্রে ঘটার পর এমন কোনো প্রতিবেদন প্রকাশ করতে দেখা যায়নি সংবাদ মাধ্যমটিকে। যা গণমাধ্যমের পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে।

সংবাদগুলো দেখুন এখানে