গাজী নজরুলকে নিয়ে ২৫ কনটেন্ট প্রকাশ করে প্রথম আলো, বেঙ্গল লেন্সের প্রতিবেদনে ভুল ছিলো না

সম্প্রতি জামায়াতে ইসলামী ও বিএনপির ২ নেতার আপত্তিকর ভিডিওকে কেন্দ্র করে তীব্র আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। দুটি ঘটনায় কিছু মানদণ্ডে মিল থাকলেও গণমাধ্যমের ভূমিকা, সংবাদ নির্বাচন এবং কাভারেজের পরিমাণের তারতম্য নিয়ে প্রশ্ন উঠেছে।
উপরন্তু কয়েকটি গণমাধ্যম ঘটনাটিকে ‘এআই নির্মিত’ ভিডিও দাবি করে একযোগে অসত্য সংবাদ পরিবেশন করে। যা শীর্ষ ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানের যাচাইয়ে ধরা পড়ে। সেই প্রেক্ষাপটে উভয় ঘটনায় প্রথম আলোর প্রকাশিত কনটেন্টগুলো পর্যালোচনা করেছে বেঙ্গল লেন্স।
গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) বেঙ্গল লেন্সের প্রকাশিত একটি প্রতিবেদনে দেখানো হয়েছিল, জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিতর্কিত ঘটনায় প্রথম আলো মোট ২৫টি কনটেন্ট প্রকাশ করেছে। বিপরীতে, বিএনপির প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের ঘটনায় গণমাধ্যমটি কোনো কনটেন্ট বা সংবাদ প্রকাশ করেনি।
বেঙ্গল লেন্সের প্রতিবেদনটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবেদনের সত্যতা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে দ্য ডিসেন্টের সম্পাদক কদরুদ্দিন শিশিরসহ কেউ কেউ প্রশ্ন তোলেন। সেসব প্রশ্নকে আমলে নিয়ে বেঙ্গল লেন্স কন্টেন্টগুলো পুনরায় যাচাই করে দেখেছে। এতে দেখা যায়, বেঙ্গল লেন্সের পূর্বের প্রতিবেদনে ‘প্রথম আলো ২৫টি কন্টেন্ট প্রকাশ করেছে’ বলে যে দাবি করা হয়েছিল, তা সঠিক ছিল।
প্রকাশিত কনটেন্টগুলোর মধ্যে ২০টি ছিল ‘সংবাদ প্রতিবেদন’ এবং ৫টি ‘ভিডিও কনটেন্ট’। এসব কনটেন্ট প্রথম আলোর ওয়েবসাইটের পাশাপাশি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ও এক্স (টুইটার) প্ল্যাটফর্মেও প্রচার করা হয়। তবে বেঙ্গল লেন্স প্রথম প্রতিবেদনটিতে সবগুলো কনটেন্টের তালিকা প্রকাশ না করায় পাঠকদের মধ্যে সংশয় তৈরি হয়েছিল। তাই এ সংক্রান্ত ২৫টি কনটেন্টের শিরোনাম ও লিংক সংবাদে যুক্ত করা হলো।
২০টি সংবাদ
২১ জুলাই প্রকাশিত সংবাদ
(১) তথ্য-উপাত্ত সংগ্রহের পর এমপি গাজী নজরুলের বিষয়ে সাংগঠনিক পদক্ষেপ : জামায়াত
(২) জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন
২২ জুলাই প্রকাশিত সংবাদ
(৩) ভিডিও ভাইরাল: সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করল জামায়াত
(০৪) জামায়াত থেকে বহিষ্কৃত এমপি নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা
(০৫) জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলকে অবাঞ্ছিত ঘোষণা ও বিচারের দাবিতে শ্যামনগরে মিছিল–সমাবেশ
(০৬) এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কারের পর এলাকায় মিষ্টি বিতরণ
২৩ জুলাই প্রকাশিত সংবাদ
(০৭) জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুলের সংসদ সদস্য পদের কী হবে
(০৮) গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি জামায়াতের
(০৯) সংসদ সদস্য গাজী নজরুলের ‘পর্দা লঙ্ঘনের’ প্রমাণ পেয়েছে জামায়াত
(১০) ভিডিও ভাইরাল: ভিডিও ভাইরাল: গাজী নজরুলের সংসদ সদস্য পদে থাকা নিয়ে যা জানাল ইসি
(১১) গাজী নজরুলের পদে থাকা নিয়ে যা জানাল ইসি
(১২) এমপির ভিডিও ভাইরাল: দুধ দিয়ে গোসল করে দল ছাড়ার ঘোষণা জামায়াত কর্মীর
(১৩)গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল–সমাবেশ
(১৪) ভিডিও ভাইরাল: জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল
২৪ জুলাই প্রকাশিত সংবাদ
(১৫) তরুণীর সঙ্গে গাজী নজরুলের বিয়ে ‘অনৈতিক নয়, অসামাজিক’
(১৬) গাজী নজরুল সংসদ সদস্য থাকবেন কি না, সিদ্ধান্ত স্পিকার–ইসির
২৫ জুলাই প্রকাশিত সংবাদ
(১৮) ‘মেয়েটির বাবাকে ঠিকাদারি লাইসেন্স করিয়ে দেন গাজী নজরুল, স্বপ্ন দেখান কোটিপতি বানানোর’
২৬ জুলাই প্রকাশিত সংবাদ
(১৯) সংসদ সদস্য গাজী নজরুলের পদত্যাগের দাবিতে শ্যামনগরে কুশপুত্তলিকা দাহ
২৮ জুলাই প্রকাশিত সংবাদ
(২০) সংসদ সদস্য গাজী নজরুলের পদত্যাগের দাবিতে শ্যামনগরে অবস্থান কর্মসূচি
৫টি ভিডিও কনটেন্ট
(২১) দল থেকে বহিষ্কৃত হলে সংসদ সদস্য পদের কী হয়? সংবিধান কী বলে?— ২২ জুলাই প্রকাশিত ভিডিও
(২২) নৈতিক স্খলনের অভিযোগে এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী— ২২ জুলাই প্রকাশিত ভিডিও
(২৩) জামায়াত বহিষ্কার করলেও গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসির করার কিছু নেই: নির্বাচন কমিশন— ২৩ জুলাই প্রকাশিত ভিডিও
(২৪) তদন্তে নৈতিক স্খলনের কোন প্রমাণে গাজী নজরুলকে বহিষ্কার করা হলো?— ২৩ জুলাই প্রকাশিত ভিডিও
(২৫) তরুণীর বাবাকে ঠিকাদারি লাইসেন্স করিয়ে দেন এমপি গাজী নজরুল, অভিযোগ ওবায়দুরের— ২৫ জুলাই প্রকাশিত ভিডিও
সাম্প্রতিক সংবাদ

জামায়াত ও আ.লীগ নিয়ে তারেক রহমানের ‘কথোপকথন’: অডিওটি এআই নির্মিত

ফের ভুয়া ফটোকার্ড পোস্ট করে গুজব ছড়ালেন সময় টিভির হেড অব নিউজ মুজতবা

৯ বছরের আগের ভিডিও ছড়িয়ে 'হাসিনা মারা যায়নি' দাবি আওয়ামীপন্থীদের

ফ্যাক্ট-চেকের নামে বিভ্রান্তি, ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল

