কি ওয়ার্ড সার্চ করে আলোচ্য দাবির প্রেক্ষিতে কোনো ধরণের প্রতিবেদন বা তথ্য গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের একটি মন্তব্য প্রচার করা হচ্ছে। যেখানে দাবি করা হচ্ছে, বাংলাদেশ বাঁচাতে সচিবালয় ও সেনাবাহিনীকে ‘পাকিস্তান মুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।
গত ২৬ আগস্ট 'The Wall News.Com' নামের একটি ফেসবুক পেজ থেকে ফটোকার্ডটি পোস্ট করা হয়। যেখানে তিন ঘন্টায় প্রায় ৭ হাজার রিএক্ট পড়েছে। এবং পোস্টটি শেয়ার হয়েছে ৭২৫টি।
বেঙ্গল লেন্স যাচাই করে দেখেছে, আলোচ্য ফটোকার্ড ও এর তথ্য ভুয়া। ভাইরাল ফটোকার্ডটিতে উল্লিখিত মন্তব্যটি তার নয় বলে বেঙ্গল লেন্সকে নিশ্চিত করেছেন এম সাখাওয়াত হোসেন।
কি ওয়ার্ড সার্চ করে আলোচ্য দাবির প্রেক্ষিতে কোনো ধরণের প্রতিবেদন বা তথ্য গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
আলোচ্য মন্তব্যযুক্ত ফটোকার্ডের ব্যাপারে এম সাখাওয়াত হোসেন বেঙ্গল লেন্সকে বলেন, “ভাইরাল ফটোকার্ডটির মন্তব্যটি আমার নয়। এটি ফেক। আমি এমন কোনো মন্তব্য কোথাও করিনি।”
সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এম সাখাওয়াতের নামে ভুয়া মন্তব্যযুক্ত ফটোকার্ড বিভ্রান্তিকভাবে প্রচার করা হচ্ছে ফেসবুকে।